আর্থিক লেনদেন সেবা ‘নগদ’-এর পক্ষ থেকে সামাজিক নিরাপত্তা খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। পাশাপাশি দাবি করেছে যে, চলতি অর্থবছর থেকেই সরকার যেন সামাজিক নিরাপত্তা খাতের এই ভাতা বাধ্যতামূলকভাবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিতরণের ঘোষণা দেয়।
গত মাসে করোনায় ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের ২,৫০০ টাকা (প্রতি পরিবার) করে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা পালন করেছে ‘নগদ’। ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক মনে করেন, সামাজিক নিরাপত্তা খাতের অনুদান এমএফএসয়ের মাধ্যমে বিতরণ করা হলে সেটি একদিকে যেমন আর্থিক খাতের ডিজিটালাইজেশন নিশ্চিত করবে, অন্যদিকে আবার দেশের আর্থসামাজিক খাতেও বড়ো অবদান রাখতে পারে সরকারের এই সিদ্ধান্ত।—প্রেস বিজ্ঞপ্তি