বাজেটে প্লাস্টিক বর্জ্য হতে রিসাইক্লিং করে প্লাস্টিক দানা উত্পাদনের ভ্যাট (ভ্যাট) অব্যাহতি দেওয়া সন্তোষ প্রকাশ করেছে এ খাতের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ)। তবে একই সঙ্গে বর্তমান করোনার কঠিন পরিস্থিতিতে সাধারণ ও নিম্ন আয়ের মানুষের ব্যবহার্য প্লাস্টিক পণ্য বিশেষত প্লাস্টিকের থালা বাসন, জগ মগ, বাটি, গ্লাস, সবজি ধোয়ার ব্যবহার্য জালি, গামলা, বালতি, খাবার ঢাকার ঢাকনি, ঝুড়ি, বদনা, সাবানদানি, মশলার ট্রে, পিঁড়ি বা টুল, ময়লার ঝুড়ি, হাতপাখা হতে ভ্যাট অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। গত অর্থবছর এসব পণ্যের ওপর ভ্যাট আরোপ করা হয়।