১৫ জুন ২০২০ খ্রিষ্টাব্দ, সোমবার
আজ ১ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ এবং ২২ শাওয়াল ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও শুক্র। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৬। শুভ বার: বুধ ও শুক্র। শুভ রত্ন: হীরা ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সে সম্পর্কে সতর্ক থাকুন। শরীর খুব একটা ভালো যাবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
বড়ো ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের পরামর্শ নিন। কোনো আশা পূরণ হতে পারে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। বেকারদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। তীর্থভ্রমণে যেতে পারেন। কোনো সেলাকের সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
সামাজিক সংকট এড়িয়ে চলুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। শরীর অসুস্থ হতে পারে। যথাশীঘ্র সম্ভব চিকিত্সা গ্রহণ করুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। অসুস্থবোধ করতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
মনের মানুষের কাছে মনের কথা খুলে বলুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভ হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। আবেগ সংযত রাখুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
প্রয়োজনে ছোটো ভাইবোনদের সহযোগিতা পাবেন। নতুন আত্মীয় লাভ হতে পারে। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। পরিবেশের সঙ্গে মানিয়ে চলুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পড়াশোনায় আনন্দ পাবেন। কাউকে প্রতিশ্রুতি দিতে আগে চিন্তা করে নিন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করুন। কাউকে প্রথম দেখায় ভালো লাগতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।