আগৈলঝাড়ায় ছাত্রলীগের উদ্যোগে সাহান আরা আবদুল্লাহর আত্মার মাগফিরাত কামনা

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শহিদ জননী, বীর মুক্তিযোদ্ধা, সাহান আরা আবদুল্লাহর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগেন, মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের সংসদ সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহর সহধর্মিণী ও বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও ’৭৫-এর ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী ঘাতকের গুলিতে নিহত শহিদ সুকান্ত আবদুল্লাহর মা, শহিদ জননী, বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আবদুল্লাহর আত্মার মাগফিরাত কামনায় রবিবার বাদ আসর উপজেলা কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।                              

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, শ্রমিক লীগ সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম সরদার, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ শিকদার, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ দলীয় নেতৃবৃন্দ।