রাজশাহীতে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চার সদস্য গ্রেফতার

রাজশাহীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামে’র চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল রবিবার র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জেলার গোদাগাড়ী উপজেলার কাজীপাড়ায় আব্দুল মতিনের পরিত্যক্ত একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন জামালপুর সদর থানার শ্রীপুর কুমুড়িয়ার সবুর আলীর ছেলে মো. আলী সুমন, বগুড়ার শাহজাহানপুর থানার পলিপলাশ গ্রামের আয়াছিন আলীর ছেলে মো. আব্দুর রহমান, ময়মনসিংহের মুক্তাগাছা থানার রঘুনাথপুর গ্রামের আবুল কালামের ছেলে মো. হূদয় খান পারভেজ ও চট্টগ্রামের মিরেরসরাই থানার শেখেরতালুক গ্রামের মমিনুল ইসলামের ছেলে মো. আশরাফুল ইসলাম। এ সময় উগ্রবাদী বই উদ্ধার করা হয়। র্যাব-৫ রাজশাহীর অধিনায়ক মাহফুজুর রহমান এ তথ্য জানান।