নতুন সংসদ সদস্যদের শপথ বৃহস্পতিবার বেলা ১১টায়

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিরা বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। সংসদ সচিবালয় নির্বাচন কমিশনের পাঠানো নির্বাচনের গেজেট পেয়ে এই সমযে কথা জানায়। গেজেট তৈরি করে মঙ্গলবার সন্ধ্যায় বিজি প্রেসে পাঠায় নির্বাচন কমিশন। 

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, আমরা শুনেছি, বৃহস্পতিবার সকাল ১১টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। 

আওয়ামী লীগ নেতারা জানান, নির্বাচিতরা শপথ নেওয়ার এক সপ্তাহের মধ্যে নতুন মন্ত্রিপরিষদ গঠন হবে। 

উল্লেখ্য, বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

আরও পড়ুন: ভোটের জেরে ধর্ষণ, আরও একজন গ্রেপ্তার

ইত্তেফাক/এমআই