চীনে ফের বাড়ছে আতঙ্ক, লকডাউন আরও ১০ অঞ্চল

বেইজিংয়ের আরও ১০টি এলাকা লকডাউন ঘোষণা করেছে চীন। নতুন করে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতেই এ সিধান্ত নিয়েছে বলে সোমবার দেশটির কর্তৃপক্ষ ঘোষণা দেয়। 

এক সংবাদ সম্মেলনে সিটি কর্মকর্তা লি জুনজি বলেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাইদিয়ান জেলায় এক পাইকারি বাজারে নতুন করে করোনা শনাক্ত পাওয়ার পরে বাজার ও এর আশেপাশের স্কুল বন্ধ থাকবে। সেইসঙ্গে ওই দশ এলাকার মানুষ লকডাউনের মধ্যে থাকবে বলে জানান তিনি।  

দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৪৯ জনের ১০ জন বহিরাগত। অন্যান্য ৩৯ জনেই বেইজিংয়ের স্থানীয়। 

এর আগের দিন দেশটিতে একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৫৭ জন। যা গত এপ্রিল মাসের পর চীনে একদিনে করোনায় আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা। 

 এমন পরিস্থিতিতে চীনে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ইত্তেফাক/এসআর