বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে চিফ হুইপের শোক

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামীলীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী এমপি।

সোমবার ভোর তিনটায় সম্মিলিত সামরিক হাসপাতালে বদর উদ্দিন আহমদ কামরান ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) তার  বয়স হয়েছিল ৬৯ বছর।

শোকবার্তায় চিফ হুইপ ও আওয়ামীলীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী এমপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ইত্তেফাক/এমআরএম