চাঁদপুরের হাজীগঞ্জে করোনা উপসর্গে নিয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ৪৬ জনের করোনা উপসর্গে মৃত্যু হলো। যাদের মধ্যে ১২ জনের করোনা পজিটিভ এসেছে।
জানা গেছে, রবিবার রাত সাড়ে ৯ টায় উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামের খোরশেদ আলম (৫৫), রাত সাড়ে ১০ টায় বাকিলা ইউনিয়নের খলাপাড়া পাটওয়ারী বাড়ির জামাল পাটওয়ারী (৫৮) এবং সোমবার (১৫জুন) বিকালে গন্ধব্যপুর ইউনিয়নের দেশখাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল খালেক চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে মারা যান। সেখানে তার করানোর পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়েছে।
এর মধ্যে খোরশেদ আলমের নমুনা সংগ্রহ করা হয়েছে আর জামাল পাটওয়ারীর মৃত্যুর বিষয়টি সকালে জানানোর কারণে সময় অতিবাহিত হওয়ায় তার নমুনা সংগ্রহ করা হয়নি।
আরো পড়ুন: করোনার সংক্রমণ উপেক্ষা করে মাদরাসায় চলছে পরীক্ষা!
জানা গেছে, মৃতরা জ্বর, সর্দি ও শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হয়ে মারা যায়। করোনা উপসর্গে মৃত এসব ব্যক্তিদের উপজেলা দাফন কমিটি স্বাস্থ্য বিধি মেনে দাফন কার্য সম্পাদন করেছে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি কর্মকর্তা মো. জসিমউদ্দিন করোনা উপসর্গ নিয়ে আরো ৩ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান,এ নিয়ে এ উপজেলায় মোট ৪৬ জনের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হলো। যাদের মধ্যে ১২ জনের করোনা পজিটিভ এসেছিল।
ইত্তেফাক/এএএম