একটা আলোচনা যখন শুরু হয় তখন কিছু না কিছু কারণ কিন্তু থাকে। এটা ঠিক আশি-নব্বই দশকে যে আমেজে, যে বিনোদন নিয়ে নাটক তৈরি হতো সেটা এখন হচ্ছে না। কিছু ভালো কাজ হচ্ছে। কিন্তু সেগুলোও পরিপূর্ণ কিছু নয়। সেজন্য হুট করেই ভাইরাল হয়ে আবার দর্শকের মন থেকে মুছে যাচ্ছে। কয়েকমাস পর সেই নাটক বা টেলিছবিটির কথা কারো মনে থাকে না। কিন্তু পুরোনো দিনের কাজগুলো দর্শক বারবার দেখতে চান। সেগুলোর আবেদন এখনো আছে। গল্পে আরেকটু সময় দেওয়া যেতে পারে। পরিবার, মানুষের জীবনবোধ, সুন্দর ভাবনা, সার্বজনীন বিনোদনকে প্রাধান্য দেওয়া উচিত। কিছু নাটক কিন্তু হচ্ছেও। আমি নিজেও করেছি। অন্যরাও করছেন। সেগুলো দর্শকরা বারবার দেখেন।
টিভি নাটকের গল্প প্রসঙ্গে
অভিনেতা জাহিদ হাসান