ইভ্যালিতে মিলবে পার্টেক্স ফার্নিচার পণ্য

দেশের অন্যতম শীর্ষ ই-কমার্স ভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম ডট বিডি’তে পাওয়া যাবে পার্টেক্স ফার্নিচারের পণ্য। দেশের জনপ্রিয় এই ফার্নিচার ব্র্যান্ডের নানান পণ্য এখন থেকে সাশ্রয়ী মূল্য এবং আকর্ষণীয় অফারে পাওয়া যাবে ইভ্যালিতে।

সম্প্রতি ইভ্যালির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য। এতে বলা হয়, পার্টেক্স ফার্নিচারের বিভিন্ন আসবাবপত্র যেমন খাট, সোফা সেট, কিচেন ক্যাবিনেট, দরজা, ডাইনিং টেবিল, ইন্ডাস্ট্রিয়াল এবং অফিস ফার্নিচার পণ্য পাওয়া যাবে ইভ্যালিতে। এলক্ষ্যে সম্প্রতি পার্টেক্স ফার্নিচারের তেজগাঁওস্থ প্রধান কার্যালয়ে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল এবং পার্টেক্স ফার্নিচার ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিএফআইএল)-এর চিফ অপারেটিং অফিসার সুশীল চন্দ্র ঘোষ এ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।