দেশের বাজারে লেনোভোর দশম প্রজন্মের ল্যাপটপ

দেশের বাজারে ইন্টেল দশম জেনারেশনের আইডিয়াপ্যাড এস১৪৫/ আইডিয়াপ্যাড এস৩৪০/ ইয়োগা এস৯৪০ ল্যাপটপ বাজারে এনেছে গ্লোবাল ব্রান্ড প্রাইভেট লিমিটেড পরিবেশিত লেনোভো।

আইডিয়াপ্যাড এস১৪৫ এই ল্যাপটপটিতে রয়েছে ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি এন্টি-গ্লেয়ার এলইডি ডিসপ্লে যা ১৮০ ডিগ্রি পর্যন্ত লেয়ারিং করা সম্ভব। এতে আরো রয়েছে সর্বোচ্চ ৩.৪ গিগাহার্জ সমর্থিত ইন্টেল কোর আইথ্রি-১০০৫জি১ প্রসেসর, ৪ জিবি ডিডিআর-ফোর র্যাম, স্টোরেজ,১ টেরাবাইট এইচডিডি ও ২ বছরের ওয়্যারেন্টিসহ ল্যাপটপটির মূল্য  ৪৫,৫০০ টাকা। আইডিয়াপ্যাড এস৩৪০ মডেলটি ফুল এইচডি এন্টি-গ্লেয়ারের ১৪ ইঞ্চি এবং ১৫.৬ ইঞ্চি আইপিএস ডিসপ্লে সমৃদ্ধ। সর্বোচ্চ ৩.৪ গিগাহার্জ ইন্টেল কোর আইথ্রি-১০০৫জি১ প্রসেসর, ৪ জিবি ডিডিআর-ফোর র্যাম, ১ টেরাবাইট এইচডিডি ল্যাপটপটি ৫২,০০০ টাকায় পাওয়া যাচ্ছে। ইয়োগা এস ৯৪০ ল্যাপটপটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ ফোর স্লাইডেড ন্যারো বেজেলের আল্ট্রা স্লিম ল্যাপটপ। ১৪ ইঞ্চির এই ল্যাপটপটি ইউএইচডি ফোরকে ডিসপ্লে সমর্থিত। ল্যাপটপটির মূল্য ২,২০,০০০ টাকা। ল্যাপটপগুলো পাওয়া যাবে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের শাখাসহ অনুমোদিত ডিলার হাউজে।