টুইটারের নতুন ফিচার ‘ফ্লিটস’

বছরের শুরুর দিকেই ফেসবুক, ইনস্টাগ্রামের মতো স্টোরির বৈশিষ্ট নিয়ে নতুন ফিচার ‘ফ্লিটস’ শুরু করার কথা জানিয়েছিল টুইটার। এ বার শুরু হল ওই ফিচারের ট্রায়াল রান। হোয়াটসঅ্যঅপ স্টেটাসের মতোই টুইটার ‘ফ্লিটস’-এও কোনও পোস্ট ২৪ ঘণ্টা পর্যন্ত থাকবে। আপাতত ইতালি আর ব্রাজিলে পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে টুইটার ‘ফ্লিটস’। মার্চ মাসেই ব্রাজিলে টুইটার ‘ফ্লিটস’ চালু হয়ে গিয়েছে। টুইটার ‘ফ্লিটস’-এ পোস্ট হওয়া স্টোরি পেজের একেবারে উপরের অংশেই দেখা যাবে। সংস্থা জানিয়েছে, টুইটার ‘ফ্লিটস’-এ রিয়্যাক্ট বটনও থাকবে। অর্থাত্, যাঁরা ‘ফ্লিটস’-এ পোস্ট হওয়া স্টোরি দেখবেন,চাইলে এখানে রিয়্যাক্ট বটন ব্যবহার করে নিজেদের প্রতিক্রিয়া জানাতে পারবেন।