চাকরি হারানোর দুয়ারে সিএর প্রধান নির্বাহী

দায়িত্ব নেওয়ার মাত্র ২০ মাসের মাথায় চাকরি হারাতে চলেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কেভিন রবার্টস। করোনা ভাইরাসের প্রভাব পড়েছে অস্ট্রেলিয়ার ক্রীড়াঙ্গনে। এর আগে অস্ট্রেলিয়ার রাগবি লিগের নির্বাহী টড গ্রিনবার্গ এবং রাগবি অস্ট্রেলিয়ার নির্বাহী রায়েলেন ক্যাসেলকে অব্যাহতি দেওয়া হয়। অনেক বৈঠকের পর সিএর কর্তারা অন্তবর্তীকালীন হিসেবে কাউকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে একমত হয়েছে। রবার্টস ২০১৮ সালের অক্টোবরে জেমস শ্যাটারল্যান্ডের ছেড়ে যাওয়া জায়গায় অধিষ্ঠ হন। শ্যাটারল্যান্ড ১৭ বছর ধরে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করে আসছিলেন। তবে শ্যাটারল্যান্ডের উত্তরসূরি হিসেবে ২০ মাসের বেশি স্থায়ী হতে পারলেন না কেভিন। যদিও ৪৭ বছর বয়সি রবার্টসের সঙ্গে চুক্তি ছিল চলতি বছরের শেষ পর্যন্ত। তবে তার ওপর সিএর পরিচালকরা ভরসা রাখতে পারছেন না আর।