অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিমের নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ধ্বংস করা হয় পাথর উত্তোলনকারী ২০টি বোমা মেশিন।
মঙ্গল ও বুধবার পাটগ্রাম উপজেলার মির্জারকোট, মাঝিপাড়া ও বাংলাবাড়ি এলাকার শিংগীমারী, ধরলা নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাঝিপাড়া এলাকায় ৭টি, মির্জারকোর্ট এলাকায় ৭টি ও বাংলাবাড়ি এলাকায় ৬টি বোমা মেশিন ভাঙচুর ও আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। অভিযানে অংশ নেন পাটগ্রাম উপজেলা ভূমি সহকারী কমিশনার (এসি) দীপক কুমার দেব শর্মা ও থানা পুলিশ।
আরো পড়ুন: এক নজরে বিপিএলের চূড়ান্ত দল
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম বলেন, ভূগর্ভস্থ খনিজ সম্পদ সরকার ব্যতীত অবৈধভাবে উত্তোলন করার কোনো নিয়ম নেই। তাই অবৈধ পাথর উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
ইত্তেফাক/অনি