লাকসামে মাস্ক না পরায় ৯ জনকে জরিমানা

লাকসামে মাস্ক না পরায় সোমবার ব্যবসায়ী ও পথচারীসহ ৯ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম সাইফুল আলম গোলবাজার ও ব্যাংকরোড এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন। অভিযানে ইউএনও কার্যালয়ের কর্মকর্তা শাখাওয়াত হোসেন, স্টাফ মফজ্জল হোসেন, মানিক মিয়াসহ এক দল পুলিশ সহায়তা করে। এ সময় মাস্ক না পরায় দুই ব্যবসায়ীকে ৪ হাজার, এক পথচারীর ৫০০ এবং অপর ছয় ব্যবসায়ীর ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।