লালপুরে বজ্রপাতে দুই জনের মৃত্যু

নাটোরের লালপুর উপজেলায় বজ্রপাতে সাইদুল ইসলাম (৩৫) ও বাকের আলী (৫৫) নামে দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মোহরকয়া গ্রামের ছেলে বাকের আলী পদ্মা নদীর চর থেকে কৃষিকাজ করে বাড়ি ফেরার পথে দিয়াড়শংকরপুর নামক স্থানে বজ্রপাতে আহত হন। আহতাবস্থায় লালপুর উপজেলা হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। এছাড়া, লালপুরের পুরাতন ঈশ্বরদী এলাকায় কৃষি কাজ করার ফেরার সময় বজ্রপাতে সাইদুল ইসলামের মৃত্যু হয়।