কেরানীগঞ্জে পিস্তল গুলি ও ইয়াবাসহ আটক ২

কেরানীগঞ্জের মনুরবাগ এলাকা থেকে আলম ও সুজন নামে দুই জনকে পিস্তল, গুলি ও ইয়াবাসহ আটক করা হয়েছে। র?্যাব-১০ জানিয়েছে আটককৃতরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক বিক্রেতা। রবিবার রাতে র্যাব-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান সোমবার দুপুরে এ তথ্য জানায়।

আটককৃতরা হলো—ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার মনুরবাগ এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে মো. আলম  ও বেয়ারা গ্রামের মো. শহিদুল্লাহর ছেলে মো. সুজন। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, ১০২টি ইয়াবা ট্যাবলেট, দুটি মোবাইল ফোন সেট ও নগদ ১৯ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।