লিবিয়ায় মানব পাচার চক্রের সঙ্গে জড়িত পিতা- পুত্র গ্রেফতার

লিবিয়ায় মানব পাচার চক্রের সঙ্গে জড়িত মাদারীপুরের রাজৈর উপজেলার উত্তর আড়াইপাড়া গ্রামের দালাল পিতা-পুত্রকে গ্রেফতার করেছে র্যাব-৮। রাজশাহী জেলার রাজপাড়া থানাধীন তেরখাদিয়া গ্রাম হতে রবিবার গভীর রাতে তাদের দুই জনকে গ্রেফতার করা হয়। এরা হলেন উত্তর আড়াইপাড়া গ্রামের হানিফ বয়াতি (৬০) ও তার ছেলে নাসির বয়াতি। গ্রেফতারকৃত আসামিদের মাদারীপুরের রাজৈর থানায় হস্তান্তরের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।