বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজমের জানাজার নামাজ গতকাল দুপুরে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারের প্যারেড গ্রাউন্ডে (বিগটপ হ্যাঙ্গার) অনুষ্ঠিত হয়। তার বিদেহী আত্মাকে সম্মান জানাতে বাংলাদেশ বিমানবাহিনী একটি ফ্লাই পাস্টের আয়োজন করে।
জানাজার নামাজে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সেনাবাহিনী ও নৌবাহিনীর প্রতিনিধি এবং সব পদবির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শাহীন কবরস্থানে দাফন করা হয়। —আইএসপিআর