করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে আটকাপড়া ১৬০ বাংলাদেশি গতকাল সোমবার সকালে দেশে ফিরেছেন। তাদের সঙ্গে একজন শিশুও আছে। প্রায় তিন মাসের অধিক সময় আকাশ পথে বিমান যোগাযোগ চালুর পর আমিরাত থেকে এই প্রথম ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট এসব বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম।