করোনা আক্রান্ত হয়ে তিন ব্যাংকার মৃত্যু বরণ করেছেন। এর মধ্যে দুই জন সোনালী ব্যাংকের এবং আরেক জন বেসরকারি খাতের ব্যাংক এশিয়ার কর্মকর্তা। সংশ্লিষ্ট ব্যাংক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আতিকুর রহমান গতকাল বেলা দেড়টায় রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। সোনালী ব্যাংকের অপর কর্মকর্তা হলেন বেগম হোসনে আরা। তিনি ওয়েজ আনার্স করপোরেট শাখার ক্যাশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মৃত্যুবরণ করেন তিনি। অন্যদিকে গতকাল সোমবার করোনায় আক্রান্ত হয়ে ব্যাংক এশিয়া কক্সবাজার শাখার ম্যানেজার গিয়াস উদ্দিন মারা গেছেন। এ নিয়ে ব্যাংকিং খাতে ২০ জন কর্মী করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলেন।