গণিত-জ্যামিতি
১.সামন্তরিকের বিপরীত বাহুগুলোর লম্ব দূরত্ব কোন প্রকারের?
উত্তর : সামন্তরিকের বিপরীত বাহুগুলোর লম্ব দূরত্ব সমান।
২.সামন্তরিকের বিপরীত বাহুগুলো কেমন?
উত্তর : সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
৩.সামন্তরিকের বিপরীত কোণগুলো কেমন?
উত্তর : সামন্তরিকের বিপরীত কোণগুলো সমান।
৪.সামন্তরিকের দুইটি কর্ণ পরস্পরকে ছেদ করল, খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত?
উত্তর : কর্ণের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কর্ণটির অর্ধেক।
৫. রম্বস কোন ধরনের চতুর্ভুজ?
উত্তর : রম্বস এক প্রকার সামন্তরিক।
৬. রম্বসের দুইটি কর্ণ পরস্পরকে কীরূপে ছেদ করে?
উত্তর : রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
৭. রম্বসের বৈশিষ্ট্য লেখ।
উত্তর : রম্বসের প্রত্যেকটি বাহু সমান, কোনো কোণই এক সমকোণ নয় এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান।
৮.আয়ত কোন প্রকার চতুর্ভুজ?
উত্তর : আয়ত এক প্রকার সামান্তরিক।
৯.আয়তের বৈশিষ্ট্য লেখ।
উত্তর : আয়তের প্রত্যেকটি কোণ সমকোণ এবং বিপরীত বাহুগুলো সমান। কর্ণদ্বয় সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।
১০. বর্গের বৈশিষ্ট্য লেখ।
উত্তর : বর্গের বাহুগুলো সমান এবং প্রত্যেক কোণ সমকোণ, কর্ণদ্বয় সমান এবং এরা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।