কোচ হতে চান আজাহার

ভারতের এক সময়ের সফলতম অধিনায়ক ছিলেন। এরপর ফিক্সিং বিতর্কে শাস্তি পেয়ে লম্বা সময় ছিলেন ক্রিকেটের বাইরে। আবার ফিরে এসেছেন হায়দারাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হয়ে। এবার মোহাম্মদ আজাহারউদ্দিন বলছেন, সুযোগ পেলে তিনি ভারতীয় দলের কোচ হতে চান, ‘হ্যা, আমি এটা করতে তৈরি আছি। আমি যদি ভারতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ পাই, কোনো দিকে না তাকিয়ে ঝাঁপিয়ে পড়ব।’ তিনি কেন কোচ হিসেবে ভালো করবেন, এটাও বলেছেন আজাহার, ‘আমি অবাক হয়ে যাই, আজকাল একটা দলে কত লোক কাজ করে। উদাহরণ হিসেবে বলা যাক, আমার বিশেষত্ব হলো ব্যাটিং আর ফিল্ডিংয়ে। তাহলে আমার তো ব্যাটিং কোচ দরকার নেই।’