নোভেল করোনা ভাইরাসের মহামারি এ সময়ে সদস্য ও পরিবারবর্গের জন্য সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা করেছে জাতীয় প্রেসক্লাব। বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সহায়তায় ঢাকা শহরের যে কোনো স্থান থেকে এই সার্ভিস দেওয়া হবে।
গতকাল মঙ্গলবার প্রেসক্লাব প্রাঙ্গণে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা।
প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলম, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ এবং অ্যাম্বুলেন্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. বাদল মাতবর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সদস্যদের অ্যাম্বুলেন্স সেবার জন্য ক্লাব কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দীন (০১৫৫২৩৭০০৬৭) এর সঙ্গে যোগাযোগ করতে হবে।