গত ৩ জুন দৈনিক ইত্তেফাকে ‘নীলফামারীতে প্রধানমন্ত্রীর প্রণোদনার তালিকায় সচ্ছল ব্যক্তিদের নাম’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মো. মাহমুদুল হোসেন, চেয়ারম্যান, ৯ নং মাগুড়া ইউনিয়ন পরিষদ, কিশোরগঞ্জ, নীলফামারী। প্রতিবাদলিপিতে তিনি সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
তিনি বলেন, ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কৃষি প্রণোদনা, এলজিএসপি, টিআর, কাবিখা, কাবিটাসহ সরকারি বিধি অনুযায়ী সব প্রকল্পের কাজ করা হয়েছে।