সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ২২২ পদাতিক ব্রিগেডের ২৯ ব্যাটালিয়নের উদ্যোগে সোমবার দেবীগঞ্জের উপেনচকি ভাজনি আশ্রয়ণ প্রকল্পের অসহায় দুস্থ ১০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সেনাবাহিনীর লেফটেন্যান্ট এস এম সাইফুর রহমানের নেতৃত্বে সেনা সদস্যরা এই খাদ্যসামগ্রী বিতরণ করেন। লেফটেন্যান্ট এস এম সাইফুর রহমান জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ২২২ পদাতিক ব্রিগেডের ২৯ ব্যাটালিয়নের সদস্যরা পঞ্চগড় জেলার প্রতিটি উপজেলায় টহল পরিচালনা করছে।