আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

১০ দিন পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মঙ্গলবার সকালে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, গত ৬ জুন আখাউড়া-আগরতলা স্থলবন্দরে কর্মরত বিএসএফ সদস্যসহ ইমিগ্রেশনে কর্মরত কয়েক জনের করোনা শনাক্ত হয়। তাদের চিকিত্সার ব্যবস্থা করে ত্রিপুরা সরকারের তরফে আগরতলা স্থলবন্দরকে জীবাণুমুক্ত করার জন্য ৪৮ ঘণ্টার জন্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখা হয়। পরে জানানো হয় ১৬ জুন পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এ অবস্থায় মঙ্গলবার পণ্য রপ্তানির কথা জানানো হয়। এ কারণে শুধু আটকে পড়া ১০টি ট্রাকের পণ্য ভারতে যাচ্ছে। বুধবার থেকে সীমিত পরিসরে রপ্তানি কার্যক্রম চলবে।