কালকিনি পৌরসভার ছয় ওয়ার্ড ও চার ইউনিয়নকে রেড জোন ঘোষণা

কালকিনি পৌরসভার ছয়টি ওয়ার্ড ও উপজেলার চারটি ইউনিয়নকে রেড জোন হিসেবে ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার রেড জোন এলাকা চিহ্নিত করে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালকিনি উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, কালকিনি পৌরসভার ১, ৪, ৫, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড এবং ডাসার, গোপালপুর, আলীনগর এবং শিকারমঙ্গল ইউনিয়ন ‘রেড জোন’ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এই রেড জোনের সম্পূর্ণ অংশে সরকারের নির্দেশিত সকল নিষেধাজ্ঞা শতভাগ পালন করতে হবে।