মির্জাপুরের রেড জোন এলাকায় ১০ দিনব্যাপী লকডাউন শুরু

মির্জাপুর পৌরসভার রেড জোন এলাকায় ১০ দিনব্যাপী লকডাউন শুরু হয়েছে মঙ্গলবার। মির্জাপুরে এ পর্যন্ত ৭৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন চার জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম জানান, উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ উদ্বেগজনকহারে ছড়িয়ে পড়েছে। তাই রবিবার উপজেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী মির্জাপুর পৌরসভা এলাকা লকডাউনের সিদ্ধান্ত হয়। ১৬ থেকে ২৬ জুন পর্যন্ত এই ১০ দিন লকডাউন থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক মোস্তাকিম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন এবং মির্জাপুর থানার ওসি মো. সায়েদুর রহমান বলেন, পরিস্থিতির উন্নতি না হলে প্রয়োজনে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে।