স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস একটি অনলাইন ওয়েবিনারের আয়োজনে গত সোমবার ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত অর্থ বিলের মূল পরিবর্তনগুলো উপস্থাপনা এবং আলোচনা করে। গত ১১ জুন ২০২০-২১ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উত্থাপিত হয়। প্রস্তাবিত অর্থ বিল ব্যবসা-বাণিজ্যের ওপর কী ধরনের প্রভাব ফেলবে সে সম্বন্ধে সভায় আলোকপাত করা হয়।
প্রতিষ্ঠাতা পার্টনার জেরীন মাহমুদ হোসেন, সিপিএ, এফসিএ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। আয়কর, মূল্য সংযোজন কর ও কাস্টমস আইনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ওপর সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোং-এর প্রতিষ্ঠাতা পার্টনার স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ।
উক্ত বিষয়সমূহের অধিকতর বিশ্লেষণসহ বক্তব্য রাখেন কাস্টমসের ডেপুটি কমিশনার মুহম্মদ তারিক হাসান, উপ-করকমিশনার সরদার মুহম্মদ আবু হেলাল। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন প্রতিষ্ঠানটির পার্টনার সুকান্ত ভট্টাচার্য, এফসিএ ।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ব্যাবসায়িক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাগণ ও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শেষাংশে অংশগ্রহণকারীদের জন্য আয়োজিত প্রশ্ন-উত্তর পর্বে আলোচকবৃন্দ বিভিন্ন প্রশ্নের জবাব দেন। —প্রেস বিজ্ঞপ্তি