এডিবির সঙ্গে গ্রীন ডেল্টা ক্যাপিটালের চুক্তি

গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড ও স্পেক্ট্রা সোলার পার্ক লিমিটে সম্প্রতি ৩৫ মেগাওয়াট সৌরবিদ্যুত্ প্রকল্পের জন্য ৩৪ মিলিয়ন ডলার ঋণ চুক্তি সফলভাবে সম্পন্ন করেছে। এতে প্রধান ফিন্যান্সিয়ার হিসেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এখানে ১৭ দশমিক ৭২ মিলিয়ন ডলার অর্থায়ন করেছে। সহঅর্থদাতা হিসেবে রয়েছে জার্মান উন্নয়ন অর্থ সংস্থা (ডিইজি)। এতে গ্রীন ডেল্টা ক্যাপিটাল এই লেনদেনের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা হিসেবে ভূমিকা পালন করেছে। —প্রেস বিজ্ঞপ্তি