ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে দেশটির আন্তর্জাতিক উন্নয়ন দপ্তরকে (ডিএফআইডি) একীভূত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি এমপিদের বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ডিএফআইডি একত্রিত হলে আমাদের কূটনীতির সঙ্গে বৈদেশিক সহায়তা ঐক্যবদ্ধ হবে। কূটনীতি ও বিদেশি সহায়তা একই লক্ষ্য অর্জনে কাজ করবে।
তিনি বলেন, এই সংস্কার খুবই বিলম্বিত হলেও করদাতাদের অর্থের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত হবে। তবে বিরোধী লেবার পার্টির নেতা স্যার কেইর স্টারমার বলেছেন, এই পদক্ষেপে বিশ্বের বিটেনের অবস্থান ক্ষুণ্ন হবে। আগামী সেপ্টেম্বরের মধ্যে ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভলপমেন্ট অফিস নামে নতুন একটি মন্ত্রণালয় খোলার লক্ষ্যে ব্রিটিশ মন্ত্রীরা কাজ করছেন। খবর :বিবিসি