ঝিনাইদহে আরও ১৫ জন করোনায় আক্রান্ত

ঝিনাইদহে আরও ১৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১১৯ জন করোনায় আক্রান্ত হলো। তাদের মধ্যে দুজন মারা গেছেন। 


করোনা সংক্রমণের  সংখ্যা বেড়েই চলছে। মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। হাট বাজার রাস্তাঘাটে ভিড় করছে।

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, বুধবার সকালে কালীগঞ্জ উপজেলায় তিনজনের, শৈলকুপায় চারজনের, হরিণাকুন্ডুতে দুইজনের, মহেশপুর উপজেলায় একজনের, কোটচাঁদপুর উপজেলায় দুইজনের ও সদর উপজেলায় তিনজনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। 

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, মানুষকে ঘরে রাখা যাচ্ছে না। তারা কারণে-অকারণে বাড়ি থেকে বের হয়ে ঘুরাঘুরি করছে। সামাজিক দূরত্ব মানছে না।

ইত্তেফাক/ইউবি