খুলনায় করোনা আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

খুলনায় ইয়াদ আলী (৮৫) নামে করোনা আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকালে চিকিৎসাধীন অবস্থায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে তার মৃত্যু হয়। 

মৃত ইয়াদ আলী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের মৃত তেঁতুল মণ্ডলের ছেলে।

আরো পড়ুন: খুলনায় করোনা উপসর্গে বৃদ্ধার মৃত্যু

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, করোনা পজিটিভ অবস্থায় গত ১৫ জুন রাত সোয়া ১টায় ইয়াদ আলী খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার বিকাল ৫টায় তার মৃত্যু হয়। 

ইত্তেফাক/এএএম