দেশের বাজারে আসছে ভিভোর নতুন স্মার্টফোন ‘ভিভো ওয়াই ৫০’। আজ (১৮ জুন) থেকে ডিজিটাল মাধ্যমে স্মার্টফোনটিকে পরিচয় করিয়ে দেবে বহুজাতিক মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ভিভো।
ভিভো বাংলাদেশ জানিয়েছে, আজ থেকে গ্রাহকরা ভিভো ওয়াই৫০ কিনতে প্রি-বুকিং দিতে পারবেন। ফোনটি দেশের বাজারে পাওয়া যাবে আগামী ২৪ জুন থেকে। ফোনটির দাম রাখা হয়েছে ২২ হাজার ৯৯০ টাকা। বাংলাদেশে ভিভো ওয়াই৫০ পাওয়া যাবে আইরিশ ব্লু ও পার্ল হোয়াইট রঙে।
‘ভিভো ওয়াই ৫০’ এর র্যাম ৮ জিবি এবং রম ১২৮ জিবি। ছবির জন্য ওয়াই৫০ ফোনে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা, সেলফি ক্যামেরা, ১৬ এমপির হাই ডাইনামিক রেঞ্জ (এইচডিআর) ক্যামেরা সেন্সর। ৬ দশমিক ৫৩ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটি ৫০০০ এমএএইচ ব্যাটারি ক্ষমতাসম্পন্ন। ‘ভি ১৯’-এর মতো ‘ভিভো ওয়াই ৫০’ ফোনেও যুক্ত করা হয়েছে আইভিউ ডিসপ্লে । ফোনটির রেজ্যুলোশন ২৩৪০ বাই ১০৮০ পিক্সেল। ‘ভিভো ওয়াই ৫০’ এর স্ক্রিন টু বডি রেশিও ৯০ দশমিক ৭ শতাংশ। স্মার্টফোনটি পরিচালিত হবে স্ন্যাপড্রাগন ৬৬৫ এসওসি মোবাইল প্ল্যাটফর্ম দিয়ে।