মোহামেদ সালাহ আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি ধরে রাখতে লিভারপুল সতীর্থ সাদিও মানে ও আর্সেনালের পিয়েরে এমেরিক অবামেয়াংয়ের তরফে প্রতিদ্বন্দ্বিতায় পড়েছেন। মিসরের এই স্ট্রাইকার আগের বছর এ দুইজনকে হারিয়েই আফ্রিকায় সেরা হয়েছিলেন। আগামী সপ্তাহে সেনেগালের রাজধানী ডাকারে ইংলিশ প্রিমিয়ার লিগের এ তিন তারকার লড়াইয়ের সমাপ্তি ঘটবে। গেলবার সাদিও মানে দ্বিতীয় হয়েছিলেন। অবশ্য সালাহ’র জন্য ২০১৮ সালও ভালোই কেটেছে। কারণ প্রিমিয়ার লিগের পাশাপাশি তিনি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও দলকে তুলতে সাহায্য করেছিলেন। ৩৮ গোল করেছিলেন সালাহ। মানে ও সালাহ উভয়ে রাশিয়া বিশ্বকাপে খেললেও তাদের দল মিসর ও সেনেগাল গ্রুপ পর্ব পেরোতে পারেনি।