সুুশান্তর মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে খানদের!

সুশান্ত শিং রাজপুতের আত্মহত্যা নিয়ে গত কয়েকদিন ধরেই নানা আলোচনার জল ঘোলা চলছে। এরই ভেতরে তার এই আত্মহত্যার জন্য শাহরুখ-সালমানদের প্রভাবকে দায়ী করা হয়েছে। তবে সুশান্তের মৃত্যুও পর শাহরুখ খান তার পেজ থেকে সুশান্তকে নিয়ে একটি ভিডিও শেয়ার করা হলেও সালমানের অফিসিয়াল পেজ থেকে কোনো ভিডিও বা শোকবার্তা নেই! এ বিষয়টি যখন অনেকের কাছে অবাক করেছে ঠিক তখন বলিউডপ্রেমীদের ক্ষোভের আগুনে ঘি ঢেলেছেন নির্মাতা অভিনব কাশ্যপ।

নির্মাতা কাশ্যপ সুশান্তের মৃত্যুর কারণ হিসেবে অনেকেই ক্ষোভ উগরে দিচ্ছেন বলিউডের সিস্টেমকে। অনেকে শাহরুখ-সালমান খানদের সরাসরি দায়ীও করছেন। এদিকে বলিউড সুপারস্টার সালমান খান ও তার পরিবারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনব কাশ্যপ। তিনি সালমান খানকে বয়কট করারও আহ্বান জানিয়েছেন নেটিজেনদের কাছে। সালমান খান, সোহেল খান ও আরবাজ খান তিনজন মিলে তার ক্যারিয়ার নষ্ট করে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত উঠেছেলেন বলে দাবি করেছেন অভিনব।

দাবাং ছবিটি সফল হওয়ার পর সালমান যখন দাবাং টু-এর কাজ শুরু করেন তখন এই ঘটনার শুরু বলে জানিয়েছেন তিনি। এমনকি অভিযোগ তাদের কথা মতো না চললে খুন ও পরিবারের নারীদের ধর্ষণের হুমকিও দেওয়া হয় অভিনবকে। অভিনব এই নিয়ে ফেসবুকে একটি লম্বা পোস্ট করেছেন।

তিনি লিখছেন, ‘সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার এই ঘটনা আরও অনেক বড় সমস্যাকে সামনে এনে দিয়েছে যেগুলোর মধ্যে দিয়ে আমরা অনেকেই যাচ্ছি। এমন কী হতে পারে যেটা মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করে? সুশান্তকে এভাবেই মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। প্রভাবশালীরা এমনটা করেন।’ তিনি আরও দাবি করেন, বলিউডের বহু ট্যালেন্ট ম্যানেজার এবং ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি আসলে শিল্পীদের জন্য মৃত্যু ফাঁদ। নিজের অভিজ্ঞতা শেয়ার করে অভিনব পোস্টের শেষে লিখেছেন, ‘ওপেন চ্যালেঞ্জ। সুশান্ত সিং রাজপুত এগিয়ে গিয়েছেন এবং আমি আশা করি ও যেখানে আছে ভালো আছে। কিন্তু আমি চাই আর কোনো নিরীহ প্রাণকে যেন এভাবে শেষ হতে না হয়। তারা যেন সম্মান নিয়ে বলিউডে টিকে থাকতে পারেন। আমি আশা করি, যারা এই একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তারা আমার এই পোস্ট শেয়ার করবেন।’