ক্রিকেট অস্ট্রেলিয়ায় কর্মী ছাঁটাই

আর্থিক ক্ষতি কমাতে ৪০ জন কর্মীকে ছাঁটাই করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এখানেই শেষ নয়, সিএ জানায়, অর্থ বাঁচাতে নিচের সারির এবং জুনিয়র দলগুলোর সফরও স্থগিত করেছে তারা। সব মিলিয়ে ৪০ মিলিয়ন ডলার অর্থ বাঁচিয়েছে সিএ। চেয়ারম্যান ইয়ার্ল এডিংস বলেন, ‘আমরা বুঝতে পারছি এটা অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য কঠিন এক সময়। এই পরিস্থিতির শিকার হতে হয়েছে অনেক কর্মকর্তাকে। যা তাদের পরিবারের ওপরেও বড়ো প্রভাব ফেলবে। আমরা নিজেদের দায়িত্ব সম্পর্কে পরিষ্কার। এই মুহূর্তে আমাদের পথ খুঁজে বের করতে হবে কীভাবে এই অবস্থা থেকে বের হয়ে আসা যায়। নিশ্চিত করতে হবে কি করে স্বল্প মেয়াদে টেকসই এবং দীর্ঘমেয়াদে সমৃদ্ধ হওয়া যায়।’