এবার বিপিএলের খেলা হচ্ছে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে। ঢাকায় অনুষ্ঠিতব্য প্রথম পর্বের টিকিট আজ থেকে বিক্রি শুরু হবে। ২০ জানুয়ারি থেকে ঢাকার দ্বিতীয় পর্ব ও ৩১ জানুয়ারি থেকে ঢাকার শেষ পর্বের টিকিট পাওয়া যাবে। ঢাকায় টিকিট পাওয়া যাবে সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শেরে বাংলা স্টেডিয়ামের সংলগ্ন বুথে। সিলেটে ১৪ জানুয়ারি থেকে এবং চট্টগ্রামে ২৪ জানুয়ারি থেকে টিকিট পাওয়া যাবে। সিলেটে টিকিট কোথায় পাওয়া যাবে, তা এখনও নিশ্চিত হয়নি। চট্টগ্রামে এমএ আজিজ স্টেডিয়াম ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বুথে টিকিট পাওয়া যাবে। গ্রুপপর্বে গ্যালারি ২০০ ও ৩০০ টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ২ হাজার টাকায় পাওয়া যাবে টিকিট।