এই সময়ের ছড়া

পাতি নেতা

ক.

এই দেশে আজ পায় যে আসন

দেয় সে অনলবর্ষী ভাষণ,

তাপের তাতে নাই কোনো লেশ—

ছড়ায় বিভেদ, হিংসা ও দ্বেষ।

 

খ.

আজকে পাতি নেতা যারা

বেজায় রকম বাগীশ তারা,

কথার তুবড়ি ছোটায় ওরা—

মুখেই মারে হাতি-ঘোড়া।

 

গ.

কথায় মারে হাতি-ঘোড়া

যারা তারা আস্ত খোঁড়া,

ভাবটা যেন লঙ্কা—ধানি,

কাজের বেলায় ঝাড়ে বাণী।