আজ ৪ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৫ শাওয়াল ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৫০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও বুধ। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৯। শুভ বার: মঙ্গল ও বুধ। শুভ রত্ন: পান্না ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
শারীরিক অবস্থা ভালো থাকতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। লেখাপড়ায় আনন্দবোধ করতে পারেন। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণবোধ করতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। কোনো ধরনের আইনি ঝামেলায় জড়ানো ঠিক হবে না।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
সামাজিকক্ষেত্রে যোগাযোগ চালিয়ে যান। সাফল্য পেতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। বেকারদের কর্মসংস্থানপ্রাপ্তির প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
ব্যবসায়িক দিক খুব একটা অনুকূল নাও থাকতে পারে। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দাম্পত্য সুসম্পর্ক বজায় রাখুন। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ঘনিষ্ঠ কেউ শত্রুতাও করতে পারে। সে সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। বিবাদ এড়িয়ে চলুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সন্তানের দিকে সতর্ক দৃষ্টি রাখুন। অসুস্থবোধ করতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সৃজনশীল কাজে সুফল পাবেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ছোটো ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। উত্তেজনা পরিহার করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
অধীনস্থদের কাজে লাগাতে চেষ্টা করুন। মূল্যবোধ বজায় রাখুন। আর্থিক দিক ভালো যাবে। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। ঠান্ডা ও ধুলাবালি সম্পর্কে সতর্ক থাকুন।