সিংগাইরে কলেজছাত্রকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা নেয়নি পুলিশ

সিংগাইরে এক কলেজছাত্রকে কুপিয়ে জখম করার ঘটনায় গতকাল বুধবার বিকাল পর্যন্ত মামলা নেয়নি পুলিশ। গত রবিবার মারুফ নামে ঐ কলেজছাত্রের ওপর হামলা করে স্থানীয় বখাটেরা। উপজেলার গোবিন্দল গ্রামের এ ঘটনায় থানায় লিখিত অভিযোগে একই গ্রামের শারুক, হাবিবুল্লাহ, রাকিব, দীন ইসলাম ও সুমনকে অভিযুক্ত করা হয়েছে। মামলা না নেওয়ার প্রসঙ্গে তদন্ত কর্মকর্তা এসআই মো. রুবেল গতকাল বলেন, ‘ঐ ছাত্রের ওপর হামলার ঘটনার সত্যতা পাওয়া গেছে। আমি ওসি স্যারের কাছে বলেছি। কিন্তু স্যার না বললে মামলা নিবন্ধনের ক্ষমতা আমার নেই। তবে ওখানকার চেয়ারম্যান মীমাংসা করে দেবে বলে স্যারের সঙ্গে কথা হয়েছে। ওসি আব্দুস সাত্তার মিয়া বলেন, ‘দুই পক্ষ এনে তদন্ত করে দেখতেছি।’