ফরিদগঞ্জে বছরের প্রথম দিনে বিনামূল্যের বই বিতরণ

নতুন বছরের প্রথম দিনে কোমলমতি ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিয়ে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান তার নির্বাচনী এলাকাতে সামাজিক কর্মসূচির শুভ সূচনা করেছেন। সারাদেশের ন্যায় মঙ্গলবার সকালে উপজেলার বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে বই উত্সবের আয়োজন করা হয়। এমপি নির্বাচিত হওয়ার পর বই উত্সবই হচ্ছে প্রথম কর্মসূচি।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. জসিম উদ্দিন মেম্বারের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই মজুমদার, কামাল হোসেন, মোস্তফা তালুকদার প্রমুখ।