নোয়াখালী জেলা শহর মাইজদীতে নকল হ্যান্ড স্যানিটাইজার বিক্রির অপরাধে দুই ব্যক্তিকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার নোয়াখালী সুপার মার্কেট ও মোহাম্মদীয়া মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন মনির আহম্মদ ও ওছমান রাব্বি। এ সময় বিপুল পরিমাণ নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ করা হয়।