সোনামসজিদ স্থলবন্দরে চাঁদাবাজির দায়ে তিন শ্রমিক গ্রেফতার

সোনামসজিদ স্থলবন্দরে চাঁদাবাজির অভিযোগে তিন শ্রমিককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তারা হলেন উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কামালপুর গ্রামের কামরুল ইসলাম, জাকিরুল ইসলাম ও শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদীঘি গ্রামের সোহেল রানা। গত মঙ্গলবার বিকালে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ হাজার টাকা ও স্বীকারোক্তি অনুযায়ী আরো ৫০ হাজার টাকাসহ পানামা পোর্ট লিংক লিমিটেডের কয়েকটি রসিদ ও নোটবুক উদ্ধার করা হয়। গতকাল বুধবার পুলিশ অফিসে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রাকিব।