মৃত্যুবার্ষিকী

গৌর চন্দ্র বালা

মুক্তিযুদ্ধের সংগঠক, যুক্তফ্রন্ট সরকারের বন ও খাদ্য মন্ত্রী এবং বাংলাদেশের সংবিধান রচয়িতাদের অন্যতম অ্যাডভোকেট গৌর চন্দ্র বালার ১৫তম  মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষ্যে আজ প্রয়াত গৌর চন্দ্র বালার ফরিদপুর শহরের ঝিলটুলিস্থ বাস ভবন ‘বালা-বাড়ি’, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের উল্লাবাড়ী গ্রামের বাড়ি, গোপালগঞ্জ সদরের পাটিকেল বাড়িস্থ প্রয়াতের শ্বশুরবাড়িতে পারিবারিকমণ্ডলে গীতা পাঠ ও পূজা-অর্চণার আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত ২০০৫ সালের এই দিনে তিনি ফরিদপুর শহরের ঝিলটুলিস্থ বাসভবনে ৮২ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।