করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় মাদারীপুর জেলার ২১টি ইউনিয়ন ও চারটি পৌরসভার ২২টি ওয়ার্ড রেড জোনের আওতায় পড়েছে। ফলে আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ঐসব এলাকায় লকডাউন শুরু হচ্ছে। আগামী ৩০ জুন পর্যন্ত লকডাউন থাকবে। এসব এলাকায় বিধি-নিষেধ আরোপ করে বুধবার মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম গণবিজ্ঞপ্তি জারি করেছেন। কেউ এই আদেশ অমান্য করলে জেল-জরিমানার হুশিয়ারিও দেওয়া হয়েছে। মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, রেডজোন হওয়ায় কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করা হবে। আগামী ৩০ জুন পর্যন্ত এই লকডাউন কঠোরভাবে পালন করা হবে। যদি কেউ এই আদেশ অমান্য করে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।