পূর্বধলায় বুধবার ভোররাতে বিদ্যুত্স্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন: সমর আলী (৫৫) ও তার ছেলে স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী পাপ্পু (২৬)। পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, উলিপুরে মঙ্গলবার বিকালে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের নাম জোবাইদুল ইসলাম (১৬)। সে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের পশ্চিম দড়িচর গ্রামের রুহুল আমিনের ছেলে। ধামশ্রেনী ইউপি চেয়ারম্যান রাকিবুল হাসান সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।