ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য সাময়িক বরখাস্ত

ঈশ্বরগঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ইউপি সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়। বুধবার ঐ প্রজ্ঞাপন জারি করা হয়। বরখাস্ত ইউপি সদস্য হলেন উপজেলার রাজীবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রইছউদ্দিন। এর সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.জাকির হোসেন জানান, ইউপি সদস্যকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, ১০ দিনের মধ্যে এর জবাব দেওয়ার জন্য নোটিশ দেওয়া হবে।